,

বান্ধবীর সঙ্গে সুহানা ভেনিসে কী করছেন?

news-image

বিনোদন ডেস্ক: অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর পশ্চিম প্রান্তে একটি উপহ্রদের ঠিক মাঝখানে ১১৮টি দ্বীপ নিয়ে তৈরি ইতালির স্বপ্নের শহর ভেনিস। শহরটি বানিজ্যনগরী বলেই পরিচিত। জানা যায়, খ্রীষ্টীয় পঞ্চম ও সপ্তম শতাব্দী সময় তৈরি হয়েছিল এই শহর। সেসময় যাঁরা উত্তরাঞ্চলে বসবাস করত, তাঁরা বর্বর, লুঠেরাদের আক্রমণ থেকে বাঁচতে এই দ্বীপগুলিতে গিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীকালে এই দ্বীপগুলিকে সেতুর মাধ্যমে একত্রিত করেই তৈরি হয় ভেনিস শহরটি।

সে যাই হোক, লন্ডন, বুলগেরিয়ার পর আপাতত ইতালির এই সুন্দর শহরেই ছুটি কাটাকে ব্যস্ত শাহরুখ কন্যা সুহানা। সুহানার অন্যান্য ছবি ও ভিডিওর মতোই ভাইরাল হয়েছে। তাঁর ভেনিসে ছুটি কাটানোর নানান মুহূর্ত তাঁর বিভিন্ন ফ্যান পেজগুলিতে ঘুরে বেড়াচ্ছে ছবিগুলি। কখনও সুহানাকে দেখা গেছে, রাস্তার মধ্যে হাসি মুখে, এদিক ওদিন ইচ্ছেমত ঘুরে বেড়াতে, আইসক্রিম খেতে, কখনও বা, প্রিয় বন্ধবীকে নিয়ে ভেনিসের নদীগুলির মধ্য়ে বোটিং করতে দেখা গেছে সুহানাকে। বর্তমানে সুহানা ও তাঁর এই বান্ধবী দুজনেই লন্ডনে পড়াশোনা করছেন। লন্ডনের হস্টেলেও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় সুহানার ছবি বহুবার ভাইরাল হয়েছে। তবে লন্ডনে পড়াশোনা করলেও অবসরে মাঝে মধ্যে সুহানাকে মুম্বইতে তাঁর মা-বাবার সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আবারও পরিবারের সঙ্গেও বিদেশে ঘুরতে যেতেও দেখা যায় তাঁকে। তবে ভেনিসের ছবিটি কাটানোর সময়টা সুহানাকে তাঁর লন্ডনের স্কুলের প্রিয় বান্ধবীকে সঙ্গে দেখা গেছে।

এদিকে পড়াশোনা, ছুটি কাটানোর পাশাপাশি কিছুদের আগেই নিজের কেরিয়ারেরও প্রথম ধাপে পা রেখে ফেলেছেন শাহরুখ কন্যা। ‘ভগ’ ম্যাগাজিনের কভার গার্ল হিসাবে শ্যুট করতে দেখা গেছে তাঁকে। যদিও সুহানার ভগ-এর ফটোশ্যুট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বলিউডের এক উঠতি অভিনেত্রী মন্তব্য করেন, শুধুমাত্র শাহরুখ কন্যা বলেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ভগের কভার ফটো শ্যুট করার সুযোগ পেয়েছেন সুহানা। অথচ অনেকই যোগ্যতা থাকা সত্ত্বেও এই সুযোগ থেকে বঞ্চিত হন। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর