,

পাকিস্তানের জনগন ভাবী বলে ডাকলে আমার ভালো লাগে: সানিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: সানিয়া মির্জা পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর সৃষ্টি হয় বিতর্কের । এই জুটি সেই বিতর্কে কোনও কান দেননি বরং দীর্ঘ ৮ বছর ধরে এক সাথে সংসার করে যাচ্ছেন। আগামী অক্টোবরে শোয়েব সানিয়ার প্রথম সন্তান ভুমিষ্ট হতে যাচ্ছে। যে কারণে বর্তমানে খেলার বাইরে রয়েছেন সানিয়া। সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়া, বিয়ে করা এবং দুই দেশকে একত্রিত করার ব্যাপারে তিনি মুখ খুলেছেন ।

বিয়ের পর থেকে উভয় খেলোয়াড়রই তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন শোয়েব মালিক। পক্ষান্তরে সানিয়া ভারতকে ৬টি গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের শিরোপা এনে দিয়েছেন ।

হিন্দুস্থান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমি শোয়েব মালিককে বিয়ে করিনি। তবে পাকিস্তানের কাছ থেকে ভালবাসা পাওয়ার কথা স্বীকার করেন এবং ভক্তরা তাকে ‘ভাবী’ বলে সম্বোধন করেন।

তিনি বলেন, ‘এখানে অনেকেরই ধারণা ছিল যে, দুই দেশকে একত্রিত করতে আমি এবং শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এটা সত্যি নয় । যখনই আমি পাকিস্তানে যাই তখনই আমি শ্বশুর- শ্বাশুরি সবার সঙ্গেই দেখা করি। সেখানে সবার ভালবাসায় আমি মুগ্ধ। সেই দেশের জনগণ আমাকে ‘ভাবী’ বলে সম্বোধন করেন এবং যথেষ্ট সম্মান করে।’

তাদের সন্তান ভারত না পাকিস্তানের নাগরিক হবে বিতর্কের বিষয়ে সানিয়া বলেন, তিনি এবং শোয়েব এ ধরনের মন্তব্যে কান দেবেন না।

সানিয়া আরো বলেন, ‘ট্যাগ তো অনেকভাবেই দেওয়া যায়। আমি খেলি আমার দেশ, আমার পরিবার এবং আমার নিজের জন্য এবং আমার স্বামীও খেলেন তার দেশ, পরিবার ও নিজের জন্য। আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সচেতন। আমি এ ধরনের কথায় গুরুত্ব দেই না। যার জন্য হয়তোবা ভালো খবরের কাগজের শিরোনাম হওয়া যায়। তবে দেশের মাটিতে এর কোন মানে হয় না।’

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ