,

আইসিইউতে রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোনালদো নাজারিও দি লিমা। বর্তমানে স্পেনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত এই ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার।

ডেইলি মেইল জানায়, স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে নিমোনিয়ায় আক্রান্ত হন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। পরে স্থানীয় ক্যান মিসেস হাসপাতালে ৪১ বছর বয়সী রোনালদোকে নেয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় অবস্থা আরও অবনতি হলে নুয়েস্ট্রা সেনোরা ডেল রোজারিও নামের আরেকটি হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় গণমাধ্যম ডিয়ারিও ডি ইবিজা জানিয়েছে, আগের তুলনায় কিংবদন্তি এই ফুটবলারের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে।
যদিও এ বিষয়ে দায়িত্বরত কোনো চিকিৎসক এখনও মুখ খোলেননি।

১৬ বছর আগে বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল। ২০০২ সালে কোরিয়া-জাপান এক সঙ্গে বিশ্বকাপের আয়োজন করেছিল। সেবার ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় সেলেকাওরা। ওই আসরে রোনালদোর নৈপুণ্য সবাইকে অবাক করেছিল। ফাইনালে দুটি গোল করে ব্রাজিলকে পঞ্চমবারের মতো শিরোপা এনে দেন রোনালদো।

১৯৯৪ সালে অভিষেকের পর দক্ষিণ আমেরিকার দেশটির জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর