,

ভালোবাসার মানুষের সঙ্গে সালমান খান

news-image

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই ‘ভারত’ ছবির শুটিংয়ে অংশ নিতে দেশ ছাড়েন সালমান খান। এই সফরে তার পরিবারের সদস্যরাও আছেন। গত শুক্রবার মুম্বাই বিমানবন্দরে সালমান খান এবং তার মা সালমা খানকে দেখা যায়। সেখানে আরও ছিলেন বোন আলভিরা খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

সিনেমার শুটিংয়ে গিয়ে মা সালমা খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন ‘আমার জীবনের ভালোবাসার মানুষটির সঙ্গে আমি’। ছবিতে দেখা যাচ্ছে ছেলের কাঁধে মাথা রেখেছেন সালমা খান। সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে ঘিরে সালমান ভক্তরাও নানারকম মন্তব্য করছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছেন সালমান। এই অভিনেতা বরাবরই ভীষণ মা ভক্ত। মায়ের অবাধ্য হয়ে কিছু করেন না।

এর আগে ‘বিগ বস’ অনুষ্ঠান সঞ্চালনার সময় সালমান খান বলেছিলেন, ‘জীবনে যা কিছু চাও করো, তবে মায়ের সঙ্গে কখনও অশান্তি করো না।’

সালমান খান এখন ‘ভারত’সিনেমার শুটিং করছেন। এই ছবিটিতে শুরুর দিকে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন। কিন্তু ব্যক্তিগত কারণে সিনেমাটি থেকে সরে যান প্রিয়াঙ্কা।

পরবর্তী ক্যাটরিনা অভিনয় করবেন বলে শোনা যায়। ক্যাটরিনা এখন শাহরুখের সঙ্গে ‘জিরো’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়া আমির খানের সঙ্গে ‘ঠাগস অব হিন্দুস্তান’ছবিতেও অভিনয় করছেন ক্যাটরিনা। এরপরই শুরু করবেন ‘ভারত’এর শুটিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর