,

চীনে মসজিদ ভাঙার পরিকল্পনা কর্তৃপক্ষের, চারপাশে অবস্থান মুসলিমদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নিনজিয়ার তংজিন জেলার উইঘু গ্র্যান্ড মসজিদের নয়টি গম্বুজের মধ্যে আটটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ জানিয়ে মসজিদটির চারপাশে অবস্থান নেয় স্থানীয় হুই সম্প্রদায়ের কয়েক হাজার মুসলিম।

সরকারের অভিযোগ, এই আট গম্বুজ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। গত শুক্রবারই গম্বুজগুলো ভাঙার কথা ছিল। তাই বৃহস্পতিবার থেকেই সেখানে অবস্থান নেয় মুসলিমরা। অবস্থানরত অনেককেই কান্নাকাটি করতে দেখা যায়।

এই এলাকায় গণমাধ্যমকর্মীদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে। এমনকি ঢুকতে দেয়া হলেও কারও সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। এদিকে মসজিদটি ভাঙার বিষয়ে কোনও কথাই বলছে না কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, চীনে মসজিদের গম্বুজ ভেঙে ফেলা হচ্ছে, গির্জায় তালা দেয়া হচ্ছে, তিব্বতে ছেলেমেয়েরা বৌদ্ধ মঠ থেকে স্কুলে যেতে বাধ্য হচ্ছে।

মে ঝিগুও নামের এক স্থানীয় বলেন, আমরা কীভাবে এমন একটি মসজিদ ভেঙে ফেলা মেনে নেবো? এখানে ৩০ হাজার মুসলিম নামাজ পড়ে এবং এটি আমরা নিজেদের অর্থে মসজিদটি নির্মাণ করেছি।

স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, এই পরিস্থিতি সম্পর্কে আমরা কিছুই জানি না।

উল্লেখ্য, গত মে মাসে চীনের ডিসিপ্লিনারি ইনস্পেকশন কমিশনের রিপোর্টে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ উইঘু গ্র্যান্ড মসদিজের সম্প্রসারণ নিয়ে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরই মসজিদটির আটটি গম্বুজ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর