,

মেট্রোরেলের ‘মাঠের’ ছবি তুলে আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’

news-image

স্পোর্টস ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবার কথা রয়েছে। ঢাকার যোগাযোগ সমস্যার সমাধানের জন্য প্রায় ২০ কিলোমিটার ব্যাপী এই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয় সরকার।

রাজধানীর বেশ কয়েকটি স্থানে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। প্রায় এক বছর ধরে বিশাল নির্মাণ কাজের জন্য প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহত্তর মিরপুরবাসীকে। তবে ঘিরে রাখা জায়গাটিতে স্থানীয় কিশোরদের কাছে বেশ জনপ্রিয় ছিল। কারণ সেটি হয়ে উঠেছিল ক্রিকেট খেলার স্থান। যদিও সেই অবস্থা এখন আর অবশিষ্ট নেই। কারণ এখন পুরোদমে চলছে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ।

চলতি বছরের এপ্রিল মাসের কোনও এক সন্ধ্যায় মেট্রোরেল প্রকল্পের অভ্যন্তরে কাজীপাড়ার ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে কিশোরদের ক্রিকেট খেলার একটি ছবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দা হাবিব প্রান্ত।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) পড়া এই ছাত্র মূলত সৌখিন ফটোগ্রাফার।

প্রান্তর তোলা ওই ছবিটি নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। আর তাই আজ রোববার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি প্রান্তর নাম ‘ফ্যান অব দ্য উইক’ হিসেবে ঘোষণাও দিয়েছে।

শুধু তাই নয় ক্রিকেটের এই প্রাণবন্ত ছবিটি জায়গা করে নিয়েছে আইসিসির সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে।
আরটিভি অনলাইনকে প্রান্ত বলেন, গত ১২ এপ্রিল সন্ধ্যায় ছবিটি তুলেছিলাম। ২৭ জুলাই ছবিটি সাবমিট করি। আজকে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি।

ফ্রিল্যান্স এই ফটোগ্রাফার তৃণমূল থেকে নতুন খেলোয়াড় বের করে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে।

তিনি বলেন, এদেশে ট্যালেন্টের অভাব নাই, সুযোগের অভাব। ক্রিকেট দিয়ে মানুষ বাংলাদেশকে চেনে, আর এটাকে দুর্নীতির বাইরে রাখা হোক। দেশের ক্রিকেট নিয়ে এটাই আমার প্রত্যাশা।

এর আগে চলতি বছরের মে মাসে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে একই স্থানের আরেকটি ছবি প্রকাশ করা হয়েছিল। ওই ছবিটি তুলেছিলেন অস্টিন পিয়াস অধিকারী নামের অপর ফটোগ্রাফার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর