মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্ডারসনের কাছে ভারতের লজ্জার হার

news-image

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সাড়ে পাঁচশতম আর ঐতিহ্যবাহী লর্ডসে শততম উইকেট তুলে নিয়ে ভারতের বিপক্ষে ইনিংস ব্যবধান ১৫৯ রানের জয় এনে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের এই জয়ে ২-০তে এগিয়ে গেলো ইংলিশরা।

চতুর্থ দিনে ২৮৯ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। সেক্ষেত্রে ম্যাচে ফিরতে হলে প্রথম থেকেই ধরে খেলা প্রয়োজন ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় ইনিংসে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মুরলী বিজয়। অ্যান্ডারসনের বলে উইকেট কিপার জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়তে হয় ভারতীয় ওপেনারকে। এতেই ক্যারিয়ারের নয়া দুই মাইল ফলকে পৌঁছান ৩৬ বছর বয়সী অ্যান্ডারসন।

এর পর লোকেশ রাহুল, কুলদিপ যাদব ও মোহাম্মদ সামিকে ফিরিয়ে দেন ইংলিশদের ইতিহাসের সেরা এই বোলার।
শেষ পর্যন্ত অপরাজিত ৩৩ রান করা রবিচন্দ্রন অশ্বিন লড়াই করলেও ভারতীয়দের মধ্যে কেউই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। সবমিলিয়ে স্কোর বোর্ডে ১৩০ রান তুলতেই অলআউট হয় সফরকারীরা।
ম্যাচ শেষে অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারে উইকেট দাঁড়ায় ৫৫৩টি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নেয়ার পর এই ইনিংসেও শিকার করেন ৪টি উইকেট।

যদিও ম্যাচ সেরা হয়েছেন ক্রিস ওকস। ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৭৭ বলে ১৩৭) ও দুই ইনিংসে চারটি উইকেট তুলে নেন ২৯ বছর বয়সী এই তারকা। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ওকসকে পুরস্কার তুলে দেয়া হয়।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: (১০৭, ১৩০)
ইংল্যান্ড: (৩৯৬/৭ ডিক্লেয়ার)
ফলাফল
ইংল্যান্ড ইনিংস ও ১৫৯ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস ওকস

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ