,

আশুগঞ্জে মহাসড়কে শিক্ষার্থীদের চলাচলের জন্য ছাত্রলীগের জেবড়া ক্রসিং এর উদ্যোগ

news-image

নিজস্ব প্রতিবেদক: আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে মহাসড়কের উপর জেবড়া ক্রসিং নির্মান করেন। রবিবার দুপুরে জেবড়া ক্রসিং র্নিমাণ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।

আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহম্মেদ রনি সভাপতিত্বে ও মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজয় খন্দকার, চরচারতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মানিক, ছাত্রলীগ নেতা তানভীর আজাহার, মিনহাজুর রহমান হৃদয়, রাফি হোসেন শিয়ন, মৃদুল শিকদার, পাবেল শিকদার, আব্বাস উদ্দিন, জামাল, নাদিম, হৃদয়, এমরান, আরফিন, জাহিদ, মোস্তফা, প্রান্ত, নিলয়, তানভীর, ফাহিম প্রমুখ। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা মিলে নিজেরাই রং তুলি দিয়ে এ জেবড়া ক্রসিং নির্মান করেন।

ছাত্রলীগের সভাপতি মারুফ রনি ও সাধারন সম্পাদক মঈনুল হক মামুন জানান, শুধু রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মহাসড়কে নয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের জেবড়া ক্রসিং নির্মান করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর