,

চার্জশীটের আগ পর্যন্ত আসামী জামিনে থাকবেন

news-image

ফৌজদারী মামলায় বিচারপ্রার্থীর চার্জশীট দাখিলের পূর্ব পর্যন্ত আসামির জামিনে থাকার বিধান সম্বলিত আইন প্রণয়নের সুপারিশ করেছে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি আদালতে ন্যায় বিচার প্রার্থীদের বিভিন্ন প্রকার অবিচার, হয়রানি ও অপমানিত হওয়ার কারণসমূহ নির্ণয়পূর্বক সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য অবিলম্বে বিচার প্রক্রিয়া ঢেলে সাজানোর সুপারিশ করা হয়। বৈঠকে পিপি ও এপিপিদের বেতন-ভাতা সম্মানজনক ভাবে বাড়ানোর সুপারিশ করে।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি, মো. শামসুল হক টুকু এমপি, এড. মো. জিয়াউল হক মৃধা এমপি, সফুরা বেগম এমপি এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে ডেপুটি এ্যাটর্নী জেনারেল এডভোকেট মো. একরামুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর