,

মাগুরায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

মাগুরায় কৃষক ইবাদত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রোববার দুপুরে এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১০ সালের ২৬ জুন মাগুরা সদর উপজেলার বুধইরপাড়া গ্রামের ওয়াদুদ মোল্যার ছেলে ইবাদত হোসেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহত কৃষক ইবাদত হোসেনের ভাই সিরাজুল ইসলাম ১১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মহিউদ্দিন মোল্যা, মোশারফ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল মোল্যা, শের আলী ও গণি মোল্যা এ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

মামলার সাক্ষ্য প্রমাণাদি শেষে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রোববার দুপুরে মহিউদ্দিন মোল্যা, মোশরাফ মোল্যা এবং শের আলীকে দোষী সাবস্থ করে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জাহাঙ্গীর হোসেন ও গণি মোল্যাকে তিন ৩ বছরের সশ্রম কারাদন্ডএবং ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপর আসামি উজ্জ্বল মোল্যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকার পক্ষের আইনজীবী কামাল হোসেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর