,

দেশের জার্সি তুলে রাখলেন জেরার্ড পিকে

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপই ছিল দেশের জার্সিতে জেরার্ড পিকের শেষ টুর্নামেন্ট। স্পেনের এই সেন্ট্রাল ডিফেন্ডার তুলে রাখলেন দেশের জার্সি। আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন বিশ্বকাপ ও ইউরো কাপ জয়ী এই ফুটবলার।

‘লা রোজা’দের হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও বার্সা এই খবর নিশ্চিত করেছে। এবার থেকে শুধু বার্সার জার্সিতেই দেখা যাবে পিকেকে।

২০০৯ সালে পিকের জাতীয় দলে অভিষেক হয়। ২০১৮ পর্যন্ত দেশের জার্সিতে ১০২ বার মাঠে নেমেছেন তিনি। গোল করেছেন পাঁচটি। ২০১০-এ বিশ্বকাপ ও ২০১২-তে ইউরো কাপ জয়ী স্পেনের অন্যতম কারিগর ছিলেন তিনি। শেষ ষোলোয় রাশিয়ার কাছে পেনাল্টিতে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল স্পেন। তখনই আন্তর্জাতিক আঙিনা থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন পিকে।

প্রাক্তন বার্সার ম্যানেজারই এখন স্পেনের দায়িত্বে। সেই লুইস এনরিকের সঙ্গে আলোচনা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন পিকে।

স্প্যানিশ ডিফেন্ডার বলেন, আমি এনরিকের সঙ্গে কথা বলেছিলাম দিন কয়েক আগে। উনাকে জানিয়েছিলাম যে, অনেকদিন আগেই ভেবেছিলাম যে আর স্পেনের হয়ে খেলব না। খুব সচেতন ভাবেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। ৯টা বছর জাতীয় দলের হয়ে খেলার প্রসঙ্গে পিকে জানান যে, অসাধারণ সময় কাটিয়েছেন তিনি।

বিশ্বকাপ ও ইউরো কাপ জেতার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। এর সঙ্গে এও জানিয়ে দেন যে, আর কয়েক বছর তিনি ফুটবল খেলতে চান। আপাতত তার ফোকাস বার্সার উপরেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর