,

‘ভালো লাগে যখন পাকিস্তানের জনগন আমাকে ভাবী বলে ডাকে’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ২০১০ সালে যখন পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন তখন অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু এই জুটি তাতে মোটেও কান দেননি এবং দীর্ঘ ৮ বছর ধরে এক সাথে সুখেই আছেন। আগামী অক্টোবরে তাদের প্রথম সন্তান ভুমিষ্ট হতে যাচ্ছে। যে কারণে বর্তমানে খেলার বাইরে আছেন সানিয়া। সম্প্রতি তিনি মুখ খুলেছেন নিজের অন্তঃসত্ত্বা হওয়া, বিয়ে করা এবং দুই দেশকে একত্রিত করার ব্যাপারে।

বিয়ের পর থেকে উভয় খেলোয়াড়রই তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মালিক। পক্ষান্তরে ভারতকে ৬টি গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের শিরোপা এনে দিয়েছেন সানিয়া।

হিন্দুস্থান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি শোয়েব মালিককে বিয়ে করেননি। তবে তিনি পাকিস্তানের কাছ থেকে ভালবাসা পাওয়ার কথাও স্বীকার করেন এবং ভক্তরা তাকে ‘ভাবী’ বলে সম্বোধন করেন।

তিনি বলেন, ‘এখানে অনেকেরই ধারণা ছিল যে, দুই দেশকে একত্রিত করতে আমি এবং শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এটা সত্যি নয় । যখনই আমি পাকিস্তানে যাই তখনই আমি শ্বশুর-শ্বাশুরির সঙ্গে দেখা করি। সেখানকার জনগণের ভালবাসায় আমি অভিভূত। পুরো দেশের জনগণ আমাকে ‘ভাবী’ বলে সম্বোধন করেন এবং যথেষ্ট সম্মান করেন।’

তাদের সন্তান ভারত না পাকিস্তানের নাগরিক হবে বিতর্কের বিষয়ে সানিয়া বলেন, তিনি এবং শোয়েব এ ধরনের মন্তব্যে কান দেবেন না।

সানিয়া আরো বলেন, ‘ট্যাগ তো অনেকভাবেই দেওয়া যায়। আমি খেলি আমার দেশ, আমার পরিবার এবং আমার নিজের জন্য এবং আমার স্বামীও খেলেন তার দেশ, পরিবার ও নিজের জন্য। আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সচেতন। তবে এ ধরনের তকমাকে আমি গুরুত্ব দেই না। এ জন্য হয়তোবা ভালো খবরের কাগজের শিরোনাম হওয়া যায়। তবে দেশের মাটিতে এর কোন মানে হয় না।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর