,

পোষা কুকুরের চিৎকারে বাঁচল তাদের প্রাণ!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ৩৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩৫ হাজার মানুষ। চারদিকে যেন মৃত্যুর হাতছানি। এমন পরিস্থিতিতে নিশ্চিত মৃত্যু থেকে এক পরিবারকে বাঁচিয়েছে একটি কুকুর।

এনডিটিভির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার রাজ্যের ইদুক্কি জেলার কাঞ্জিকুঝি গ্রামে নিজ বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মোহানান পি ও তার পরিবার। ভোররাত ৩টার দিকে পোষা কুকুরের ডাকে ঘুম ভাঙে তাদের। প্রথমে কুকুরের ডাকে পাত্তা না দিলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর চিৎকার বাড়তে থাকে পোষ্যটির।

পরিবারের সদস্যরা কুকুরটিকে খুঁজতে বের হয়ে দেখেন, তাদের দিকে তীব্র গতিতে ধস নেমে আসছে। এ সময় বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন তারা। সেখান থেকে চোখের সামনে ভূমিধসে ধ্বংস হতে দেখেন শখের বাড়ি।

মোহানান এনডিটিভিকে বলেন,‘অল্পের জন্য ভয়ঙ্কর পরিণতির হাত থেকে বেঁচেছি। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে। সেটা বোঝার জন্যই বাইরে দেখতে গিয়েছিলাম। অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি বাইরে।’

একই বাড়িতে মোহানানের উপরতলার ঘরে থাকতেন এক বয়স্ক দম্পতি। ভূমিধস প্রাণ কেড়ে নিয়েছে তাদেরও। কর্মকর্তারা ভারি বৃষ্টি আর বন্যার সতর্কবার্তা জারি করার পরেই ওই দম্পতি নিজের বাড়ি ছেড়ে এই ভাড়াবাড়িতে এসে ওঠেন।

মৃত দম্পতির ২৪ বছর বয়সী নাতি বিবিন এনডিটিভিকে বলেন, ‘কর্মকর্তারা আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে, বাঁধের দরজা খুলে দেওয়ার কারণে ভয়ানক বন্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা একটি বাড়ি ভাড়াও নিয়েছিলাম। কিন্তু ভূমিধসের ফলে আমার দাদা-দাদি মারা যান। ভাড়া বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মানুষজন কোনো রকমে আমার স্ত্রী আর এক বছর বয়সী মেয়েকে বাঁচিয়েছে।’

দুর্যোগে কেরালার বহু পরিবারই হারিয়েছে তাদের মাথা গোঁজার ঠিকানা, পরিবার ও প্রিয় মানুষ। নিজের বহু দুঃখকষ্টের মধ্যেও অন্যদের সাহায্য করার জন্যও এগিয়ে এসেছেন সবাই।

এদিকে ইদুক্কির কাঞ্জিকুঝি গ্রামেই শুধু ১২টি ত্রাণ শিবির তৈরি হয়েছে। একটি ক্যাম্পে ১২৮টি করে পরিবারকে ঠাঁই দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান বৃষ্টিপাত ও ভূমিধসে কৃষকদের হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।

কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বন্যায় মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। যারা বন্যায় নিজেদের বাড়িঘর হারিয়েছেন তাদের জন্যও চার লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যারা জমি ও বাড়ি দুটিই হারিয়েছেন তাদের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর