,

বগুড়ায় ইয়াবাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর থানা পুলিশ ২০ পিস ইয়াবা বড়িসহ সুমাইয়া আকতার মিতু (২২) নামে এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরতলীর চারমাথার একটি আবাসিক হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সুমাইয়া আকতার মিতু ধুনট উপজেলার গুয়াডুহরি গ্রামের মোকলেছার রহমানের মেয়ে এবং বগুড়ার সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, মিতু চারমাথায় আবাসিক হোটেল থেকে বের হয়ে রিকশা নিয়ে শহরে আসার সময় পুলিশ তার গতিরোধ করে তল্লাশি করে। এ সময় তার ব্যাগের ভেতর থেকে ২০ পিস ইয়াবা বড়ি পাওয়া হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, মেয়েটির নিয়মিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে আটক শিক্ষার্থী নিজেকে নির্দোষ দাবি করে জানান, তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে আবাসিক হোটেলে গিয়েছিল। তার ব্যাগে পাওয়া ইয়াবা সম্পর্কে সে অবগত নন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর