,

রংপুরে মিনিবাস চাপায় ছাত্র নিহত, সংঘর্ষে আহত ২০

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে দশম শ্রেণির এক ছাত্র মিনিবাসের চাপায় নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের দর্শনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা একটি অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে ১০টি বাস ভাঙচুর করে এবং ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ আহত হয় কমপক্ষে ২০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার নোহালী পাড়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার লোহানিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহেদুল ইসলামের ছেলে মো. জিয়ন রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে দর্শনা এলাকার মেঘলা ছাত্রবাসে থেকে লেখাপড়া করত।

রোববার সাড়ে ১১টার দিকে স্কুল থেকে সাইকেল যোগে ছাত্রাবাসে ফিরছিল। এ সময় পিছন থেকে রংপুর থেকে গাইবান্ধাগামী একটি মিনি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স জিয়ানের লাশ নেওয়ার জন্য এলে বিক্ষুদ্ধ জনগণ অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পরে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা আরও ১০টি বাস ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলাকালীন সময়ে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘাতক মিনিবাসটি আটকের চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর