,

সুনির্দিষ্ট তথ্য ছাড়া গরুবোঝাই ট্রাক থামাতে পারবে না পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়ক বা মহাসড়কে কোরবানির গরুবোঝাই কোনো ট্রাক থামাতে পারবে না পুলিশ। সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও কোরবানির পশুরহাটের নিরাপত্তা নিয়ে শনিবার জেলা পুলিশ লাইনে আয়োজিত মতবিনিময় সভাশেষে এ কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা।

এ সময় তিনি বলেন, চাঁদাবাজি ঠেকাতে সড়ক-মহাসড়কে গরুবোঝাই ট্রাক থামানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে সড়ক বা মহাসড়কের ওপর কোনোরকম কোরবানির পশুরহাট বসানোর ওপরও নিষেধাজ্ঞার কথা জানান তিনি।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়ক বা মহাসড়কে কোরবানির গরুবোঝাই ট্রাক থামাতে পারবে না পুলিশ। মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশকে আমরা এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি। সুনির্দিষ্ট তথ্য থাকলেও সহকারী পুলিশ সুপার কিংবা তদূর্ধ্ব কর্মকর্তার উপস্থিতিতে ট্রাক থামাতে পারবেন মাঠের পুলিশ সদস্যরা।

এছাড়া সড়ক-মহাসড়কে গরুবোঝাই ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে তিনি অনুরোধ করেন, এখন সবার হাতে হাতে স্মার্টফোন, ছবি তুলে যেন আমাদের দেওয়া হয়। তাহলে কঠোর অ্যাকশন নেবো। অনেক সময় পুলিশ সদস্যরা সরাসরি নয়, দালাল দিয়েও চাঁদাবাজি করেন। সেই তথ্যও যদি আমরা পাই, যথাযথ আইনি পদক্ষেপ নেবো।

নূরে আলম মিনা আরও বলেন, আমরা সড়ক বা মহাসড়কে কোনোভবে গবাদিপশুর হাট বসতে দেবো না। তিন শিফটে আমাদের তিন হাজার পুলিশ সদস্য চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করবে। হাইওয়ে পুলিশও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। মহাসড়কে যাতে অনুমোদনবিহীন কোনো গাড়ি না চলে, আমরা সেটা দেখবো। এছাড়া, যেকোনো ধরনের অভিযোগ জানাতে এবং সেবা পেতে যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জঙ্গি কর্মকাণ্ড না ঘটে সে বিষয়েও পুলিশ সতর্ক থাকবে। পাশাপাশি জালনোট ঠেকাতে কোরবানির পশুর প্রত্যেক হাট-বাজারে শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর