,

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে গাছ পড়ে দুই ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর গতরাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, গতকাল শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

ট্রেনটির যাত্রীরা জানান, রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ১২টায় লাউয়াছড়া বনের মধ্যে মাগুরছড়ার নামক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় ট্রেনটি আটকা পড়ে। পরে রেলওয়ের লোকজন গাছ কেটে লাইন পরিষ্কার করে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর