,

কমলাপুর রেলস্টেশনে অন্যান্য দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের দীর্ঘভিড়

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ রবিবার। আগাম টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অন্যান্য দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক বেশি। আজ দেয়া হচ্ছে ২১ আগস্টের টিকিট।

সকাল ৮টা থেকে শুরু হয় পঞ্চম ও শেষদিনের অগ্রিম টিকিট বিক্রি। কমলাপুর রেলস্টেশনে রয়েছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘলাইন। অগ্রিম টিকিট পেতে শনিবার রাত থেকেই অনেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় জমিয়েছেন। প্রতিটি কাউন্টারের সামনে মানুষের দীর্ঘলাইন। লাইন দীর্ঘ হয়ে একে বেঁকে বাইরের রাস্তায় চলে গেছে।

দীর্ঘ লাইন থাকলেও, চাহিদা অনুযায়ী টিকিট পাওয়ার বিষয়ে আশাবাদী প্রত্যাশীরা। তবে কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকিট পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে, টিকিট কালোবাজারি রোধে করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের বিভিন্ন রুটে ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

অপরদিকে আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ফিরতি আগাম টিকিট বিক্রি। সেদিন দেয়া হবে ২৪ আগস্টের টিকিট। এছাড়া ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর