,

গর্ভবতীর পুষ্টিকর খাবারদাবার

news-image

অনলাইন ডেস্ক : গর্ভবতী অবস্থায় একজন নয়, দুজনের জন্য খেতে হয়। কিন্তু দুজনের জন্য আপনি কী খাবেন? প্রতিদিন আপনাকে যথেষ্ট পরিমাণ ভিটামিন এবং মিনারেল খেতে হবে। এ ছাড়া গর্ভবতী হওয়ার আগে থেকেই স্বাস্থ্যকর সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি প্রিন্যাটাল ভিটামিনসমৃদ্ধ (গর্ভকালীন চাহিদাকৃত ভিটামিন) খাবার গ্রহণ করা উচিত। প্রতিবার খাবার গ্রহণের সময় আপনার থালা সবুজ শাকসবজি, ফলমূল, দানাদার শস্যকণাসমৃদ্ধ খাবার (গমের রুটি) দিয়ে পূর্ণ করুন।

এ ছাড়া ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার, যেমন ব্রকলি ও কম স্নেহযুক্ত দুধ ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। এতে বাড়ন্ত ভ্রূণের বা শিশুর হাড় ও দাঁতের বৃদ্ধি সাধিত হবে। তা ছাড়া চর্বিবিহীন মাংস, যেমন মুরগির মাংস নিয়মিতভাবে গ্রহণ করা যেতে পারে। গর্ভকালীন যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে তা হলো কাঁচা মাছ, অপাস্তুরিত দুধ এবং পনির জাতীয় খাবার। কেননা এসব খাবারে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গর্ভাশয়ে প্রবেশের ফলে ভ্রূণের ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ এমনকি গর্ভপাতও হতে পারে।

এ ছাড়া অর্ধসিদ্ধ মাংস দিয়ে তৈরি স্যান্ডউইচ জাতীয় খাবারে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকার আশঙ্কা থাকে। তাই পরিহার করা উচিত। কিছু সমীক্ষায় দেখা গেছে, গর্ভকালীন পরিমিত মাত্রার ক্যাফেইন গ্রহণে কোনো অসুবিধা নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, বেশি ক্যাফেইন গ্রহণে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই গর্ভধারণের প্রথম তিন মাস ক্যাফেইন (চা বা কফি) জাতীয় খাবার গ্রহণ পরিহার করা উচিত।

এ ছাড়া অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণে অপূর্ণাঙ্গ এবং স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশু ভূমিষ্ঠ হওয়ার ঝুঁকি থাকে। তবে একেবারে ছাড়তে না পারলে সীমিত পরিমাণ (৩০০ মিলিগ্রাম প্রতিদিন) অর্থাৎ প্রতিদিন ২ কাপ কফি গ্রহণ করা যেতে পারে। গর্ভকালীন অ্যালকোহল সেবন করলে তা নবজাতকের শারীরিক ও মানসিক কাঠামোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। তাই অবশ্যই অ্যালকোহল সেবন পরিহার করা উচিত।
লেখক : গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ
অধ্যাপক, গাইনি বিভাগ
ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
চেম্বার : আল-রাজি কনসালটেশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
কনকর্ড সেন্টার পয়েন্ট, ফার্মগেট, ঢাকা
০১৭১২৯৭৮১৫৯, ০১৯১২৩৬৭২৩৫

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর