,

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবায় ১৮ লঞ্চ, ৬ স্টিমার

news-image

বরিশাল প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় নৌযান সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বিশেষ সার্ভিস শুরু হবে আগামী ১৬ আগস্ট। অপরদিকে বেসরকারি নৌযানের বিশেষ সার্ভিস শুরু হবে ১৯ আগস্ট। গতকাল শনিবার বরিশাল অফিস সূত্র জানিয়েছে, এবার বিশেষ ঈদ সার্ভিসে বিআইডব্লিউটিসির ৬টি স্টিমার নিয়োজিত থাকবে। এজন্য যাবতীয় প্র্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া বিশেষ ঈদ সার্ভিস চলাকালে প্রতিদিন বেসরকারি ১৮টি লঞ্চ ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে।

বিআইডব্লিউটিসি বরিশাল অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তাদের বিশেষ ঈদ সার্ভিস আগামী ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। বিশেষ সার্ভিসের জন্য সংস্থার ৫টি জাহাজ- পিএস লেপচা, পিএস মাহসুদ, পিএস অস্টিচ, এমভি মধুমতি ও এমভি বাঙ্গালী প্রস্তুত রয়েছে। এছাড়া পিএস টার্ন ডকইয়ার্ডে মেরামত হচ্ছে। ঈদের আগে ১৬ ও ২০ আগস্ট ঢাকা থেকে বরিশালের উদ্দেশে এবং ২৫ আগস্ট বরিশাল থেকে ঢাকার উদ্দেশে দুটি জাহাজ ছাড়বে।

অপরদিকে ঢাকা-বরিশাল নৌরুটে বিশেষ সার্ভিস চলাকালে ঈদের আগে ঢাকা থেকে প্রতিদিন ১৮টি লঞ্চ ছেড়ে যাবে। এছাড়া বরিশাল থেকে ঈদ-পরবর্তী ৭ দিন একই সংখ্যক লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর