,

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সব মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে যুক্তরাষ্ট্র কয়েকবার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। এক সিনিয়র মার্কিন কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। কিম জং উনের সরকার এসব প্রস্তাবকে ‘গ্যাংস্টার’ বলে উল্লেখ করেছে। খবর সিএনএনের।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করা এবং শেষ করার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে। কিন্তু এগুলোর কোনোটিই গ্রহণ করেনি উত্তর কোরিয়া।

সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন রকেট গতিতে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু তা এখন রকেটের গতিতেই পৃথিবীতে পড়ে গেছে। গত ১২ জুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উন বৈঠক করলেও পরমাণু নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা উল্লেখ করেননি তারা। তাদের মধ্যকার সব অঙ্গীকারই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ না নেয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। আর উত্তর কোরিয়া বলছে, পরমাণু নিরস্ত্রীকরণে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। আর কোনো পদক্ষেপ নেয়ার আগে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

কূটনৈতিক সূত্র দাবি করেছে, কিম জং উন বলেছেন, তারা পরমাণু নিরস্ত্রীকরণে আরো পদক্ষেপ নেবেন, তবে তার আগে যুক্তরাষ্ট্রকে শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া তারা অগ্রসর হবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর