,

খেলা থামিয়ে কাপড় শুকালেন তাঁরা!

news-image

স্পোর্টস ডেস্ক: কত কারণেই না খেলা থামিয়ে দেওয়ার নজির আছে বিশ্ব ক্রিকেটে। কিন্তু কাপড় শুকানোর জন্য ক্রিকেট খেলা বন্ধ করতে হয়েছে, এমনটা আগে কখনো কেও শুনেছে বলে মনে হয় না। তবে এমন কাণ্ডই ঘটেছে আজ ইংল্যান্ডে।

ডার্বিশায়ার কাউন্টি লিগের ঘটনা। চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাবে খেলা চলা অবস্থায় মাঠে ঢুকে পড়ে বেশ কয়েকটি ক্যারাভ্যানসহ অন্যান্য যানবাহন। কাণ্ডটি ঘটিয়েছে আয়ারল্যান্ডের ভ্রমণকারীরা। তাদের উদ্দেশ্য ছিল, মাঠের সঙ্গে থাকা লেনে জামা-কাপড় শুকানো। যার রেশে শেষ পর্যন্ত পুলিশ তো ডাকতে হয়েছেই, অনূর্ধ্ব ৯ বিভাগের ফাইনাল ম্যাচটিও সরিয়ে নিতে হয়েছে। আজ চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাব ও ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যে যে ম্যাচটি হওয়ার কথা ছিল, সেটিও পরিত্যক্ত হয়েছে।

ভ্রমণকারীরা মাঠে প্রবেশের পর তাদের বের হয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু বের হওয়ার শর্ত হিসেবে অদ্ভুতভাবে আয়ারল্যান্ডে ফিরে যাওয়ার জন্য অর্থ দাবি করেন তারা। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অর্থ দিতে রাজি না হওয়ায় শেষে ম্যাচটিই পরিত্যক্ত হয়। বিষয়টি জানিয়েছেন চেস্টারফিল্ড ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান, ‘ছয়-সাতটি ক্যারাভানে প্রায় ৪০ জন ভ্রমণকারী মাঠে ঢুকেছিল। শিশুরা এদিক সেদিক ঘোড়া ঘুরি করছিল। আমরা তাদের পার্কের অন্য পাশে যাওয়ার কথা বলেছিলাম। তারা রাজিও হয়েছিল। কিন্তু একপর্যায়ে তাঁরা আয়ারল্যান্ড ফিরে যাওয়ার জন্য অর্থ দাবি করে বসে। কিন্তু তাদের টাকা দেওয়া হয়নি।’

চেস্টারফিল্ড ব্যুরো পরিষদ টুইটারে বার্তায় জানায়, ‘আমরা কুইন পার্কের মধ্যে ক্রিকেট পিচে অবৈধভাবে একটি ক্যাম্প স্থাপনকারী পর্যটকদের একটি গ্রুপকে সরানোর জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করছি।’

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস