,

মিয়ানমারের সম্মতিতে রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে নির্মিত হচ্ছে ক্যাম্প

news-image

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মিয়ানমারে প্রত্যাবাসনের অংশ হিসেবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে বাংলাদেশ অংশে একটি ক্যাম্প স্থাপনে সম্মতি প্রকাশ করেন মিয়ানমার ও বাংলাদেশ। দুদেশের একমতেই ক্যাম্পটি নির্মিত হবে বলে জানা যায়। স্থাপিত ক্যাম্পেই রোহিঙ্গাদের মাঝে ফরম বিতরণ করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে গেলেও রাখাইন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ পাঁচজনকে অনুমতি দেওয়া হয়। পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন মিয়ানমারের সমাজ কল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত।

সূত্র জানায়, সকালে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের মিয়ানমারের সিত্তে শহর থেকে হেলিকপ্টারযোগে মংডুতে নেওয়া হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সফরসঙ্গীরা রোহিঙ্গাদের ফেরত নিয়ে এসে সাময়িকভাবে রাখার জন্য নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ ছাড়া রাখাইনে রোহিঙ্গা গ্রামও পরিদর্শন করেন তারা। সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরে বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি আবারও সিত্তয়ে ফিরে আসে। সেখান থেকে ফিরে ইয়াংগুনে যায়।

শুক্রবার নেপিদোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসানে দুই পক্ষ একমত হয়। রোববার ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর