,

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কার ঘটনায় চালক-হেলপার রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়ার ঘটনায় নিউ ভিশন পরিবহনের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ রায় দেন।

এর আগে শুক্রবার (১০ আগস্ট) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান রাজধানীর শেরে বাংলানগর থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ আটক চালক ও তার সহকারীর রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়,মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেওয়া বাসটির চালক আসনে ছিলেন না, এ সময় গাড়ি চালাচ্ছিলেন চালকের সহযোগী মানিক মিয়া। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সহকারীর কখনও গাড়ি চালানোর সুযোগ নেই।

তবে এই ঘটনায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা অন্য কারও কোনো ক্ষতি হয়নি।

এ প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় শেরে বাংলানগর থানায় মামলা হয়েছে। এই ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর