,

তাদের ডলার আছে, আমাদের আল্লাহ: এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যদি তাদের(যুক্তরাষ্ট্র) ডলার থাকে, তবে আমাদের আল্লাহ আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

গতকাল শুক্রবার তুরস্কের রিজে প্রদেশে নিজের শহর গুনেয়সুতে উপস্থিত মানুষের উদ্দেশে এই মন্তব্য করেন তিনি।

এরদোয়ান বলেন, আজ আমরা গতকালের চেয়ে ভালো আছি। আগামীকাল আজকের চেয়ে ভালো থাকবো।

উল্লেখ্য, শুক্রবার ধুঁকতে থাকা তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় এদিন ভোর পাঁচটা ৪৭ মিনিটে নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের শক্তিশালী ডলারের’ বিপরীতে তাদের মুদ্রা খুব দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়।

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের পর থেকে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার ১৮ শতাংশ দরপতন হয়। তুরস্কের বিচারমন্ত্রী আবদুলহামিত গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লুর ওপর নিষেধাজ্ঞা আরোপের কিছুদিনের মধ্যেই শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর