,

ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় নায়িকা আঁচল

news-image

বিনোদন প্রতিেবেদক: ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন ‘কিস্তিমাত’ খ্যাত নায়িকা। তবে মাঝে শোবিজ থেকে আড়ালে ছিলেন আঁচল।

সম্প্রতি আবারও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলছে তার। শিগগিরই নতুন ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন আঁচল। এখন বেশ কিছু ছবিতে কাজের কথা চলছে।

আঁচল ভক্তদের জন্য সুখবর রয়েছে। ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। আগামী ১৪ আগস্ট রাত ৮টায় যে কোনও বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই কথা বলবেন আঁচল। প্রিয় তারকার সঙ্গে ভক্তদের কথা বলার সুযোগটি করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

বিষয়টি নিয়ে আঁচল বলেন, আমাকে যারা পছন্দ করেন, টিকিট কেটে আমার ছবি দেখেন। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। দর্শকের জন্যেই আজ আমি আঁচল। এবার তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়ে ওঠে না। আমাকে যারা পছন্দ করেন তাদের জন্যেই এই আয়োজন। ভক্তদের যেকোনও প্রশ্নের উত্তর দেবো। আশা করছি, এই আড্ডাটি আমার জন্য নতুন কিছু শেখাবে। দর্শকরা আমাকে কেমনভাবে গ্রহণ করেছেন সেসব উত্তরও পাওয়া যাবে।

আঁচল অভিনীত ছবির মধ্যে অন্যতম হলো- ভুল, বেইলি রোড, আজব প্রেম, হৃদয় দোলানো প্রেম, স্বপ্ন যে তুই, ফাঁদ, জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, কিস্তিমাত, গুন্ডা: দ্য টেরোরিস্ট, সুলতানা বিবিয়ানা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর