,

আসছে ‘যদি একদিন’ ছবির গান

news-image

বিনোদন প্রতিবেদক: মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘যদি একদিন’ এর গান আসছে। ‘আমি পারবো না তোমার হতে’ গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাভেদ পারভেজ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল।

আগামী ১৮ আগস্ট ইউটিউবে ছবির প্রথম গান প্রকাশিত হবে। বিষয়টি জানিয়েছেন পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

গানটিতে পারফর্ম করেছেন দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। কক্সবাজারের মনোরম লোকেশনে এই গানের দৃশ্যধারণ হয়েছে।

পরিচালক রাজ বলেন, ‘যদি একদিন’ ছবির গান নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। প্রতিটি গানই দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেবে আশা করছি। ‘আমি পারবো না তোমার হতে’ গানটি আমার নিজেরও ভীষণ প্রিয়। তাহসান-শ্রাবন্তী দুজনই দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন। এছাড়া গানের কথা ও সুর অসাধারণ। ছবিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন আমার বিশ্বাস।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ ছবিটি। তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার গ্লামার কুইন নায়িকা শ্রাবন্তী। অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।

আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর