,

‘আমিই গ্রেটেস্ট’ ঘোষণা ইউনিভার্স বসের

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাকেই বলা হয় বিশ্বের সেরা। টি-টোয়েন্টির এক দশকের ইতিহাসে তার মতো বিধ্বংসী ব্যাটসম্যান আসেনি। যে কারণে নিজেকে নিজেই ‘ইউনিভার্স বস’ উপাধি দিয়ে দিয়েছেন। এবার ক্যারিবীয় দানব ক্রিস গেইল ঘোষণা করলেন, টি-টোয়েন্টির ইতিহাসে তিনিই সেরা।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অন্য দু’টি ফরম্যাটে কী করেছি, সেটা আমার রেকর্ডবুকে নেই। তবে অনেকেই বলে, ক্রিস গেইল সর্বকালের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। আমিও এই কথাটা ভাবি। আমার মনে হয়, ওরা ঠিকই বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে কে সেরা, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। টেস্ট এবং ওয়ানডেতে বিতর্ক থাকতে পারে; কিন্তু টি-টোয়েন্টিতে আমিই ইউনিভার্স বস। আমিই গ্রেটেস্ট।’

গেইলের এই দাবি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ১০০ টেস্ট এবং ৩০০ ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান তারকা টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজারেরও বেশি রান করেছেন। তার স্ট্রাইক রেট দেড়শর কাছাকাছি। ৩৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। সুতরাং তাকে সেরা বলতে ক্রিকেটপ্রেমী আর বোদ্ধাদের কোনো আপত্তি থাকার কথা নয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর