,

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডার বেড়াইত এলাকায় চোর সন্দেহে নুর আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইয়াসিন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে নুর আলম ওই এলাকায় ‘খান কিচেন’ নামে একটি দোকানে প্রবেশ করে। পরে দোকান কর্মচারীরা চোর সন্দেহে নুর আলমকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

ওসি জানান, সংবাদ পেয়ে নুর আলমের মা ঘটনাস্থলে গিয়ে, ছেলেকে ছাড়িয়ে নিয়ে বেরাইত এলাকায় তাদের বাসায় চলে যায়। পরে সকালের দিকে বাসায় নুর আলমের মৃত্যু হয়।

ইয়াসিন গাজী আরও জানান, খান চিকেনের কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর