,

স্ত্রীর ধাক্কায় নদীতে ডুবে স্বামী নিখোঁজ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার গড়াই নদী দিয়ে নৌকায় করে যাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন স্ত্রী। শনিবার বিকেলে কুষ্টিয়ার বড়বাজারের ঘট্টিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর স্বামীকে খুঁজছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পালানোর চেষ্টাকালে এলাকার লোকজন স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে। নিখোঁজ এস এম সাব্বির হোসেন (৩২) শহরের দেশওয়ালীপাড়ার সাইফ আলীর ছেলে। তার স্ত্রীর নাম বিলকিছ আক্তার (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির স্ত্রীকে নিয়ে কুমারখালী কয়া গ্রাম থেকে নৌকায় কুষ্টিয়ার বড়বাজার খেয়াঘাটের দিকে আসছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী তার স্বামী সাব্বিরকে হঠাৎ ধাক্কা দেন নৌকা থেকে। এতে নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি। নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যান সাব্বির। এতে নৌকায় থাকা অপর যাত্রীরা হতবাক হয়ে যান। তারা কিছু বুঝে ওঠার আগে পানির পাঁকে চলে যান সাব্বির। পরে খেয়াঘাটে নৌকা পৌঁছানো মাত্রই বিলকিছ আক্তার নৌকা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

এদিকে, স্থানীয় জেলেরা নদীতে নেমে খোঁজার চেষ্টা করলেও সাব্বির হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে সেখানে উদ্ধার অভিযানে নামেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দীন বলেন, স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চলছে। কুষ্টিয়াতে কোনো ডুবুরি নেই। সে জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিষয়টি দেখছেন। বিলকিছ আক্তারকে থানায় নেওয়া হয়েছে। কী কারনে সে তার স্বামীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর