,

অন্তঃসত্ত্বা সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু চুরি করতে গিয়ে আটক মা-মেয়ে

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে পেটে কাপড় বেঁধে অন্তঃসত্ত্বা সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু চুরি করতে গিয়ে ধরা পড়েছে মা-মেয়ে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন, নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজ খানের স্ত্রী হোসনে আরা বেগম ও তার মেয়ে পিয়ারা বেগম।

গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে সন্তান জন্ম দেন মেঘলা বেগম নামে এক নারী। ওইদিন পিয়ারা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওই প্রসূতির মায়ের সঙ্গে ভাব জমিয়ে নবজাতকের খোঁজ নেয়। এ সময় তার পরিচয় জানতে চাইলে পেয়ারা বেগম পালিয়ে যায়। এদিন সকালে ফের এসে ওই প্রসূতির বেডের সামনে ঘোরাঘুরি করতে থাকে পেয়ারা বেগম ও তার মা। এ সময় নবজাতকের নানি আছিয়া বেগম তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় তার সন্দেহ হয়। পরে ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সকে জানালে তাদের দু’জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে নার্স পিয়ারা বেগম বলেন, ‘সকালে আমি এক নারীর টুইন বেবির ডেলিভারি করছিলাম। তখন এক নারী এসে বলে আজকে আমার ডেলিভারির তারিখ। তাকে দেখে আমার সন্দেহ হয়। এরপর তাকে শারীরিকভাবে পরীক্ষা করে তার পেটে বাঁধা অনেক কাপড় পাই।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কেএনএম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান, হাসপাতাল থেকে নবজাতক চোর সন্দেহে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর