,

পাকিস্তানের বিপক্ষে আঁখির ঐতিহাসিক গোল

news-image

স্পোর্টস ডেস্ক : ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টে ৯ আগস্ট উদ্বোধনী দিনে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এ দিন পাকিস্তানি মেয়েদের ১৪ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ যে ১৪টি গোল করেছিল তার প্রত্যেকটিই ছিল দেখার মতো। তবে এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আঁখি খাতুনের গোলটি। সেই গোলটি দেখে অবাক হয়েছেন ফুঠটবলপ্রেমিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গোলের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। গোলটির প্রশংসায় পঞ্চমুখ সবাই।

ম্যাচের ৪০তম মিনিট তখন। এসময় এক সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বেশ সামনে থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান আঁখি। এরপর প্রায় ৪০ গজ দূর থেকে রকেট গতির শটে বল পাঠিয়ে দেন জালে। এ যেন অবিশ্বাস্য এক গোল। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে।

মাত্র আট মাস আগে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারো নতুনভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে লড়াই করে যাচ্ছে লাল-সবুজের দল।
]https://www.facebook.com/dainikIttefaq/videos/1615530005223499/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর