,

পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন ৫ সেপ্টেম্বর

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন। আজ শনিবার দুপুরে পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে সার্ভিস এরিয়া-১ এ এ কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তা বাস্তবায়ন করে দেখান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় এসে পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন। পদ্মা সেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি এতটাই দ্রুত প্রত্যয় ছিলেন যে, নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন তুলেছিল পদ্মা সেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই যাবে। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি। আপনারা দেখবেন পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলবে।

মন্ত্রী বলেন, রেল লাইন শুরু হবে ঢাকা থেকে মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত। আমরা খুব দ্রুতই কাজ শুরু করব। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সঙ্গে যেন ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ ছাড়া ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন।

এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন, পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাঈদ মাসুদ, জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর