,

মনে সুখ থাকলে নেইমারই সেরা ‘নেতা’

news-image

স্পাের্টস ডেস্ক : রাত গড়ালেই লিগ ওয়ান শিরোপা ধরে রাখার মিশনে নেমে পড়তে হবে পিএসজিকে। প্রতিপক্ষের নাম কায়েন। নতুন মিশনে নামার আগে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের নতুন কোচ থমাস টুসেলকে কথা বলতে হয়েছে নেইমারকে নিয়ে। তাতে ব্রাজিলিয়ান সুপারস্টারের নেতৃত্বগুণ ও খেলোয়াড়ি দক্ষতা নিয়ে মুগ্ধতা ঝরেছে পিএসজি কোচের কণ্ঠে।

চোটের কারণে পিএসজির হয়ে প্রথম মৌসুমের প্রায় অর্ধেকটা খেলা হয়নি নেইমারের। এবার আর সেরকমটা হবে না বলে বিশ্বাস টুসেলের। তার দলে নেতা হিসেবে ব্রাজিলিয়ান তারকাকেই এগিয়ে রাখছেন পিএসজি কোচ।

‘এটা সম্পূর্ণ পরিষ্কার যে, নেইমারই হবে আমার দলের মূল তারকা। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং একজন শিল্পীও।’- কায়েন ম্যাচের আগে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন টুসেল।

‘নেইমারের ক্ষেত্রে যেটা হয়, সেটা হল সে যখন খুশি থাকে তখন তার সৃজনশীলতা দিয়ে, উদ্দীপনা দিয়ে অন্যকে উজ্জীবিত করে। আর ঝুঁকি যা নেয়ার সে একাই নেয়। আমার দলে একক কোনো নেতা নেই। অনেক কাঁধ আছে দলের বোঝা বওয়ার। নেইমার হচ্ছে সেই সব নেতাদের একজন।’ চ্যানেলআই অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর