,

বিদ্যুৎ খাতে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ হবে

news-image

বিদ্যুত বন্টনে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)।

শনিবার ‘হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির ডিজিএম সম্মেলন-২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা ডিজিএমদের সহায়তা করতে হবে। এডিপি শতভাগ বাস্তবায়ন করায় আরইবি বিদ্যুৎ বিভাগের মধ্যে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। এ অর্জন আমাদের সকলকে ধরে রাখতে হবে। বিচ্ছিন্ন ঘটনার কারণে বাপবিবোর্ডের বিগত দিনের অর্জিত সফলতা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে। তিনি বরেন, সততার জন্য ইতোমধ্যে আরইবি অনেক কর্মকর্তা/কর্মচারীকে পুরস্কৃত করেছে। প্রধানমন্ত্রীর প্রশংসাও পেয়েছে। এ বিশাল অর্জনকে সেবা প্রদানের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে হবে।

এসময় তিনি জানান, সরকার আরইবিকে বিপুল পরিমান অর্থ দেওয়ার কারণে মালামালের কোনো ঘাটতি নেই। বেশ কয়েকটি পবিস-এ সিস্টেম লস বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। সিস্টেম আপগ্রেডেশনের জন্য সবাইকে নিষ্ঠা ও সততার সাথে একযোগে কাজ করতে হবে। শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক পেন্ডিং আবেদনের বিপরীতে দ্রুত সংযোগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য লাইনম্যান এবং ওয়্যারিং ইন্সপেক্টরদের সচেতন করে তুলতে হবে। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রকেও সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেন তিনি। বিদ্যুৎ সমস্যা দ্রুত নিষ্পত্তি করতে হবে উল্লেখ করে তিনি বলে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে সকলকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

সম্মেলনে বাপবিবোর্ডের সদস্য (অর্থ) মো. জয়নাল আবেদীন, সদস্য (ডিএন্ডডি) মো. মোস্তফা কামাল, সদস্য (পিএন্ডডি) মু. আবদুস সালাম এবং সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. মাহবুবুল বাশারসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর