,

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ৪, কারাগারে

news-image

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় এফবি মিন্টু নামে একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

গতকাল শুক্রবার রাত ৯টায় ট্রলারসহ আটকদের শরণখোলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। আজ শনিবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ভারতের চব্বিশ পরগনা জেলার ঝাড়খালীর মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণপদ সানার ছেলে রনজিৎ সানা (৩৮) ও বৃদ্ধাবলী পাড়া এলাকার হরেন মজুমদারের ছেলে সত্যজিৎ মজুমদার (২১)। এ ছাড়া বাংলাদেশের পিরোজপুর জেলার ধাবরী গ্রামের কেশবলাল দাসের ছেলে পরিমল দাস (৫৮) এবং ঝালকাঠী জেলার শংকর ধবল গ্রামের মধুসুদন হালদারের ছেলে রমেশ চন্দ্র হালদার (৬৮)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার হাবিবুর রহমান জানান, ভারতের ঝাড়খালী থেকে এফবি মিন্টু নামে ওই ফিশিং ট্রলারটি কেনেন পরিমল দাস। পরে তিনি ভারতীয় ওই দুই নাগরিকের (জেলে) সহায়তায় গোপনে সমুদ্র পথে দেশে ফিরছিলেন। তারা ট্রলার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর সুপতির মাঝেরচর এলাকায় পৌঁছলে গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ছয় বোতল বিদেশি মদ ও মাছ ধরার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানান হাবিবুর রহমান।

এ ব্যাপারে শরণখোলা থানার এসআই মহিদুল ইসলাম জানান, পেটি অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, সরকারি শুল্ক ফাঁকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর