,

কাঁদছিল শিশু, প্লেনের জানালা দিয়ে ফেলে দেওয়ার হুমকি ক্রুর!

news-image

অনলাইন ডেস্ক : তিন বছরের শিশুটি প্লেনের সিটে বাসানোর পর খুব কাঁদছিল। সে সময় শিশুটির মা তাকে কোলে নিয়ে কান্না থামানো চেষ্টা করে। এর পরও শিশুটি কাঁদতে থাকায় প্লেনটির এক পুরুষ ক্রু গিয়ে চিৎকার করে এবং শিশুটিকে বকাবকি করে। এতে শিশুটি খুব জোড়ে কান্না শুরু করলে তাকে প্লেনের জানালা দিয়ে ফেলে দেওয়ারও হুমকি দেয় ওই ক্রু।

পরবর্তীতে ব্রিটিশ এয়ারওয়েজের ওই প্লেন থেকে তাদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। শুধু নামিয়ে দেওয়ায় নয়, তাদের প্রতি জাতিবিদ্বেষমূলক মন্তব্যও করা হয় বলে অভিযোগ করেছে ভারতীয় পরিবার।

এপি পাঠক নামে ভারতীয় সরকারি কর্মকর্তা এক বাবা, কিছু দিন আগে তিনি লন্ডন থেকে বার্লিন যাওয়ার একটি ফ্লাইটে উঠেছিলেন। সঙ্গে স্ত্রী এবং তিন বছরের শিশু ছিল। প্লেনে ওঠার পর সিট বেল্ট বাঁধার সময় অস্বস্তিবোধ করায় বাচ্চা কাঁদতে শুরু করে। তার মা কান্না থামানোর অনেক চেষ্টা করলেও কোনো ফল হয়নি। শিশুটি কান্নাকাটি করায় কর্মীদের কয়েকজন তাদের কাছে ছুটে আসেন এবং বাচ্চাকে বকাবকি করতে শুরু করেন। এতে সে আরও ভয় পেয়ে যায় এবং আরও বেশি জোরে কাঁদতে শুরু করে।

শিশুটির কান্নাকাটি না থামলে এয়ারওয়েজের কর্মীরা তাদের উদ্দেশে চিৎকার করে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এমনকি কান্না বন্ধ না করলে জানালা দিয়ে বাচ্চাটিকে ছুড়ে ফেলার হুমকিও দেন।

তখনও প্লেনটি আকাশে ওড়েনি, এয়ারপোর্টেই ট্যাক্সিওয়েতে গিয়ে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্টাফরা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং প্লেনটি টার্মিনালে দাঁড় করান। কয়েকজন নিরাপত্তারক্ষী এসে তাদের বোর্ডিং পাস কেড়ে নেন ও সেই পরিবারকে ফ্লাইটে থেকে নামিয়ে দেন। অন্য একটি পরিবার তাদের শিশুটিকে থামানোর চেষ্টা করায় তাদেরকেও প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে লিখিত অভিযোগ করার পর ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র বলেছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির