,

রমিজউদ্দিন কলেজ সংলগ্ন আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

news-image

নিউজ ডেস্ক : শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর আগামীকাল রোববার স্থাপন করা হবে। সকাল ১০টায় আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি কুর্মিটোলায় বাসচাপায় ওই কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে পাঁচটি বাস হস্তান্তর করা হয়।

গত ২৯ জুলাই রোববার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ সময় প্রধানমন্ত্রী ওই কলেজকে পাঁচটি বাস দেওয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনা রোধে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার বসানো এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

এ ছাড়া গত ২ আগস্ট বৃহস্পতিবার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের কার্যালয়ে নিয়ে এসে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর