,

এবারের ঈদে ছোট পর্দায় অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে ঈদের ছবিতে নিয়মিত দেখা মেলে অপু বিশ্বাসকে। এরই ধারাবাহিকতায় গত ঈদে মুক্তি পায় তার ‘পাঙ্কু জামাই’ ছবিটি। কিন্তু এবারের ঈদে বড় পর্দায় দেখা যাবে না জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে, ভক্তদের হতাশ করছেন না অপু বিশ্বাস। কারণ, ছোট পর্দার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তিনি।

জানা গেছে, ‘উৎসব আনন্দে প্রিয় মুখের সাথে’ নামের একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এতে আরও থাকবেন ফেরদৌস, নিপুণ ও নিরব। অনুষ্ঠানে তারকাদের শৈশব, এখনকার ঈদ এবং সিনেমা ক্যারিয়ার নিয়ে বিস্তারিত বিষয় উঠে আসবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ মৌটুসি বিশ্বাস। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন বিকাল পাঁচটায় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের পর্দায় প্রচার হবে এটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর