,

রাজধানীর সড়কে এখনও ‘লক্কড়ঝক্কড়’ গাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক: সদ্যই স্তিমিত হয়েছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। তবে দেশজুড়ে চলছে পুলিশের বিশেষ ট্রাফিক সপ্তাহ। কিন্তু, এতকিছুর পর এখনও বন্ধ হয়নি সড়কে ফিটনেসবিহীন গাড়ির চলাচল।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান এলাকায় ঠিকই চলাচল করছে পুরনো ‘লক্কড়ঝক্কড়’ লেগুনা। গুলিস্তান-বাসাবো রুটে চলাচলকারী এসব লেগুনার বেশিরভাগই ফিটনেসবিহীন।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফিটনেসবিহীন লেগুনার পাশেই ট্রাফিক পুলিশ সদস্যরা থাকলেও তারা বেশিরভাগ সময়ই নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর বিমান বন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনা ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় সহপাঠীদের মনে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে তারা। তাদের সঙ্গে একে একে যোগ হয় রাজধানীসহ দেশের অসংখ্য স্কুল-কলেজ। তাদের প্রতিবাদের মুখে নড়েচড়ে বসেন দেশের আইন প্রণেতারা। নিয়ম মেনে পথ চলতে বাধ্য হন সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও।

তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা রাজপথ ছাড়ার সঙ্গে সঙ্গেই আগের পুরনো চেহারাতেই ফিরে গেছে রাজধানী। সড়কে চলাচল করতে দেখা গেছে ঘাতক ‘জাবালে নূরের’ বাসও। সূত্র: পূর্বপশ্চিম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর