,

বাংলাদেশের ভর্তার প্রেমে শ্রাবন্তী!

news-image

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে ‘যদি একদিন’ ছবির শুটিং করতে এসেছিলেন শ্রাবন্তী। এমনিতে খাবারের জন্য বাংলাদেশ খুবই জনপ্রিয়।

শ্রাবন্তী যখনই বাংলাদেশে এসেছেন জনপ্রিয় খাবারগুলোর স্বাদ নিতে ভোলেননি। তবে এবার কক্সবাজারে নানা রকমের ভর্তা খেয়ে প্রচণ্ড খুশি হয়েছেন শ্রাবন্তী।

কলকাতা ফিরে সেখানকার একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘বাংলাদেশে গেলে প্রচুর খাওয়া দাওয়া হয়। তবে এবার বুঝলাম, ভর্তার মতো সাধারণ খাবারও কত সুস্বাদু হতে পারে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে শ্রাবন্তীর নায়ক হিসেবে আছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান।

আরও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। এই মুহূর্তে ছবিটির সম্পাদনার কাজ চলছে। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

এদিকে শুক্রবার কলকাতা ও বাংলাদেশে এই নায়িকার অভিনীত নতুন ছবি ‘পিয়া রে’ মুক্তি পেয়েছে। ছবিতে তার বিপরীতে রয়েছেন সোহম। রিয়া-রবির মিষ্টি প্রেম নিয়ে পরিচালক অভিমুন্য তৈরি করছেন ছবিটি।

ছবিতে সোহম, শ্রাবন্তী ছাড়াও আছেন কাঞ্চন মল্লিক, সম্রাজ মাইতি, সুপ্রীয় দত্ত, বুদ্ধদেব ভট্টচার্য, সুভদ্রা, দোলা এবং আরও অনেকে। ছবিটির সঙ্গীত পরিচালক স্যাভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর