,

চীনে একটি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে অচলাবস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পশ্চিমাঞ্চলে একটি মসজিদ ভাঙতে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিক্ষোভ জানাচ্ছে শত শত মুসলমান। কর্মকর্তারা জানিয়েছেন, নিংজিয়ায় সদ্য নির্মিত উইঝো গ্র্যান্ড মসজিদ ভবন নির্মাণের নির্ধারিত অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে। খবর বিবিসির।

কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, তারা মসজিদের সামনে থেকে সরে যাবেন না। স্থানীয় একজন অধিবাসী বলেছেন, আমরা ‘সরকারকে মসজিদের কিছু করতে দেবো না’।

চীনে প্রায় দুই কোটি ৩০ লাখ মুসলমান বসবাস করেন। তবে কয়েকশ বছর ধরে নিংজিয়া প্রদেশে ইসলাম ধর্মের বেশ প্রভাব রয়েছে।

কিন্তু অধিকার গ্রুপগুলো বলছে, চীনে সাম্প্রতিক সময়গুলোতে মুসলমানদের প্রতি বৈরিতা বাড়ছে। একইসঙ্গে কর্তৃপক্ষ দেশটিতে বিদেশি ধর্মের প্রভাব কমাতে বেশ তৎপর।

মধ্যপ্রাচ্যের স্টাইলে বানানো ওই মসজিদটিতে কয়েকটি মিনার ও গম্বুজ রয়েছে। এর আগে ৩ আগস্ট কর্মকর্তা একটি নোটিশে জানায়, ওই মসজিদটি ‘জোরপূর্বক ভেঙে’ ফেলা হবে। কারণ সেটি তৈরির সময় প্রয়োজনীয় পরিকল্পনা ও নির্মাণের অনুমতি নেয়া হয়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, স্থানীয় হুই মুসলিম কমিউনিটির মানুষজন অনলাইনে নিজেদের মধ্যে ওই নোটিশ শেয়ার করে।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, অনেকেই প্রশ্ন তুলেছেন যদি প্রয়োজনীয় অনুমতি না-ই থাকে তাহলে দুই বছর ধরে মসজিদের নির্মাণ চলাকালে কর্তৃপক্ষ কেন সেটি তৈরিতে বাধা দেয়নি।

খবরে বলা হয়েছে, মসজিদের বাইরে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ হচ্ছে। চীনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা সাদা রঙের বড় মসজিদটির সামনে অনেক মানুষ জড়ো হয়েছে।

স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, হুই কমিউনিটি ও সরকারের মধ্যে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মানুষজন ওই মসজিদের কিছুই হতে দেবে না, কিন্তু সরকারও পিছ পা হবে।

তবে গতকাল (১০ আগস্ট) শুক্রবার নির্ধারিত দিনেই মসজিদ ভাঙার কাজ শুরু হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর