,

বাজারে এসেছে নতুন স্মার্ট ইনডোর ক্যামেরা

news-image

প্রযুক্তি ডেস্ক: বাসাবাড়ি কিংবা বসতবাড়ির নিরাপত্তায় বাজারে এসেছে নতুন স্মার্ট ক্যামেরা। ব্রি-ট্র্যাক সলিউশন লিমিটেডের সিমো ইনডোর ক্যামেরা নামে ডিভাইসটিতে ঈদুল আজহা উপলক্ষে রয়েছে ১০ শতাংশ মূল্যছাড়।

ক্যামেরাটিতে দূর থেকে স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে কী হচ্ছে, তা পর্যবেক্ষণ করা যাবে। চাইলে ভয়েস কমান্ডের মাধ্যমে দূর থেকে কথা বলাও যাবে। এতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হবে।

ক্যামেরাটিতে মোশন সেন্সর রয়েছে। কাজেই সেটির সামনে কিছু ঘটলে তা ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। এর পর দূর থেকে ব্যবহারকারী সরাসরি দেখে নিতে পারবেন সেখানে কী ঘটছে।

প্রচলিত সিসিটিভি ক্যামেরায় ভিডিওগুলো মেমোরি কার্ডে সংরক্ষিত থাকে। কাজেই মেমোরি কার্ড কেউ খুলে নিলেই তথ্য হারিয়ে যাবে।

কিন্তু সিমো স্মার্ট ইনডোর ক্যামেরায় সেই সমস্যা পোহাতে হবে না। এতে অনলাইন ক্লাউড স্টোরেজ সুবিধা রয়েছে। ক্যামেরার রেকর্ড করা সব দৃশ্য ক্লাউডে সংরক্ষণ হবে। ফলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে রেকর্ড দৃশ্যগুলো নির্দিষ্ট দিন তালিক অনুযায়ী দেখে নেয়া যাবে।

আর নাইট ভিশন সুবিধা থাকায় রাতের অন্ধকারেও কোনো দৃশ্য আড়াল হবে না।

সিমোর ব্যবসায়িক বিভাগের প্রধান আহমদ সাজিদ বলেন, সিমো স্মার্ট ডিভাইসের মাধ্যমে আপনার বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আপনার হাতেই থাকবে। দেশের বাজার ও গ্রাহকদের উপযোগী করে ডিভাইসটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ঈদে অনেকেই গ্রামের বাড়িতে যাবেন। অফিস ও বাসায় ডিভাইসটি ব্যবহার করলে নিশ্চিত থাকা যাবে। ডিভাইসটি দেশে ডেভেলপ করা হয়েছে।

ডিভাইসটির মূল্য দুই হাজার ৯০০ টাকা। পণ্যটি কিনতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন(https://www.seemobd.com/)। এ ছাড়া নজর রাখতে পারেন সিমোর ফেসবুক পেজে https://www.facebook.com/seemobd/

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর