,

ট্রাফিক সপ্তাহ: ছয় দিনে লক্ষাধিক মামলা, জরিমানা পৌনে ৪ কোটি

news-image

বিশেষ প্রতিনিধি : চলমান ট্রাফিক সপ্তাহের ৬ দিনে এক লাখ ১৩ হাজার চারশ ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। পাশাপাশি জরিমানা করেছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। এ সময় চল্লিশ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৫৪৪ যানবাহন আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের গত ৬ দিনের অভিযানে যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন অমান্যের ঘটনায় সারাদেশে এক লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। জরিমানা করা হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা। এ ছাড়া ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তিন হাজার ৫৪৪টি যানবাহন আটক করেছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর