,

পানির ট্যাংকে প্রাণ গেল সহোদরসহ ৩ জনের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পানির ট্যাংকে প্রাণ গেল সহোদরসহ তিনজনের। শুক্রবার নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আকরাম হোসেনের ছেলে ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল (২০) ও মিজানুর রহমানের ছেলে সিফাত (১৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় শুক্রবার বিকাল ৫টার দিকে কয়েকজন ছেলে ক্রিকেট খেলছিলেন। এসময় ক্রিকেট বল পানির ট্যাংকে পড়ে যায়। সিফাত বল উঠানোর জন্য ট্যাংকে ভেতরে নামেন। তিনি উঠে আসতে দেরি হওয়ায় ইমু ও রুবেল তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতর নামেন।

সবশেষে তারা কেউ ট্যাংকের ভেতর থেকে বের হতে পারেন নি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর