,

ঐশ্বরিয়াকে সালমানের ‘না’

news-image

বিনোদন ডেস্ক : অনেক প্রত্যাশা তৈরি হলেও ‘ফ্যানে খান’ ছবি বক্স অফিসে সেভাবে সাড়া পায়নি। তবে ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ছবির প্রচারণায় কোনো ত্রুটি রাখেননি। এই ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও আছেন অনিল কাপুর, রাজকুমার রাও এবং দিব্যা দত্ত। ‘ফ্যানে খান’ ছবির প্রচারণার সময় সাবেক এই বিশ্ব সুন্দরী তাঁর ক্যারিয়ারের সঙ্গে জড়িত নানা তথ্য প্রকাশ করেন।

সম্প্রতি মুম্বাইয়ে ‘ফ্যানে খান’ ছবির প্রচারণার এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া তাঁর ক্যারিয়ারের নানা কথা জানান সাংবাদিকদের। উঠে আসে তাঁর ক্যারিয়ারের গোড়ার দিকের ছবি ‘জোশ’-এর কথা। এই ছবিতে শাহরুখ খান ছিলেন ঐশ্বরিয়ার ভাই। আর তাঁর প্রেমিক ছিলেন চন্দ্রচূড় সিং। এই বলিউড সুন্দরী ‘জোশ’ ছবির প্রসঙ্গে বলেন, ‘ছবিটা প্রথমে সালমান খান এবং পরে আমির খানকে করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সালমান আর আমির দুজনই না করে দেন। এরপর ছবিটা শাহরুখ করেছেন।’

‘জোশ’ ছবিতে প্রথম ঐশ্বরিয়া ও শাহরুখ একসঙ্গে পর্দায় আসেন। যদিও ‘জোশ’ ছবিটা বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। তবে এই ছবির চরিত্রগুলো আজও দর্শক মনে রেখেছে। এরপর ‘মোহব্বতেঁ’ ছবিতে কিং খানের প্রেমিকা হিসেবে দেখা যায় অ্যাশকে।

সালমান এবং ঐশ্বরিয়ার প্রেমের কথা একসময় বলিউডের আকাশে-বাতাসে উড়ে বেড়াত। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে তাঁরা একে অপরকে দিল (হৃদয়) দিয়ে বসেন। তবে ভাইজান এবং বিশ্ব সুন্দরীর সম্পর্কের ভাঙনের পর তাঁরা একসঙ্গে আর সিনেমা করেননি।

সেদিন ‘জোশ’ ছাড়া আরও তথ্য ফাঁস করেন ঐশ্বরিয়া। সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অ্যাশই। কিন্তু সাবেক বিশ্ব সুন্দরীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো ‘বাজিরাও’ আর ‘আলাউদ্দিন’ খুঁজে পাননি পরিচালক। তাই পরে এই দুটি ছবিতে ঐশ্বরিয়ার বদলে দীপিকা পাড়ুকোনকে নেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর