,

মানবাধিকার কমিশনকে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্তিতে সহায়তার আশ্বাস কমনওয়েলথ মহাসচিবের

news-image

জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার কমিশনকে সর্বোচ্চ মর্যাদা ‘এ’ স্ট্যাটাস প্রাপ্তিতে সহায়তার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিবর প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

শুক্রবার সন্ধ্যায় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে কমিশনের কার্যালয়ে কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

এ সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কমিশনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার মানবাধিকারের বিষয়ে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন দেখিয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিগগিরই বাংলাদেশের মানবাধিকার কমিশনকে জাতিসংঘ কর্তৃক ‘এ’ স্ট্যাটাস দেয়া হবে। এ ক্ষেত্রে কমিশনকে সকল ধরনের কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, আন্তর্জাতিক পরিম-লে জাতিসংঘ কর্তৃক বিভিন্ন সদস্য দেশের জাতীয় মানবাধিকার কমিশনকে প্যারিস নীতিমালার বাস্তবায়নের ভিত্তিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে দুটি স্ট্যাটাস দেয়া হয়। আমাদের কমিশন এখনও ‘বি’ স্ট্যাটাসে রয়েছে। ‘এ’ স্ট্যাটাস পাওয়ার জন্য আমরা পুনরায় আবেদন করেছি। কমনওয়েলথের সমর্থনে সম্প্রতি শ্রীলঙ্কা ও নামিবিয়ার মানবাধিকার কমিশন ‘এ স্ট্যাটাস’ পেয়েছে।

তিনি আরো বলেন, আমি খুবই আশাবাদী যে, আজ কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের মানবাধিকার কমিশনকেও সমর্থন দিয়েছেন। এ কারণে শিগগিরই আমরাও ‘এ’ স্ট্যাটাসে উন্নীত হব। এতে আন্তর্জাতিক পরিম-লে নির্বাচনী ক্ষমতাসহ সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর