,

নর্থ সাউথ শিক্ষার্থী আকিবের ফুসফুসে রক্তজমাট

news-image

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকিবের ফুসফুসে রক্তজমাট বেঁধে আছে। ওষুধের মাধ্যমে এসব রক্ত দূর না করা গেলে অপারেশন করবেন চিকিৎসকরা। তার মাথায় যে গুরুতর আঘাত ছিল, সে আঘাতের কারণে সৃষ্ট ঝুঁকি দূর হয়েছে। এখনও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা চলমান আন্দোলনের সময় ৬ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ক্লাস শেষে রিকশাযোগে আকিব বাসায় ফেরার সময় ব্যাপক মারধরের শিকার হন। সেদিন থেকে তার স্থান হয়েছে অ্যাপোলো হাসপাতালে।

আকিবের মা লুৎফুন নাহার শুক্রবার এ প্রতিবেদককে বলেন, ওর অবস্থা আগের চেয়ে ভাল। মাথা আঘাতের জন্য যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা কেটে গেছে। ফুসফুসের রক্ত জমাট ওষুধে ভাল না হলে অপারেশন করবেন চিকিৎসকরা।

আকিবের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। প্রায় ১০ বছর আগে আকিবের বাবা আরিফুর রহমান মৃত্যুবরণ করেন। সে থেকে বহু ঘাতপ্রতিঘাত পেরিয়ে আকিব এতদূর পর্যন্ত আসতে সক্ষম হন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই অর্ণব উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। বড় চাচার প্রত্যক্ষ সহযোগিতায় আকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। মা-ভাইসহ আকিব আশকোনায় ভাড়া বাসায় বাস করেন।

চিকিৎসার চালচিত্র জানতে চাইলে লুৎফুন নাহার বলেন, শুরু থেকেই নর্থ সাউথের শিক্ষার্থীরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসায় আমার ভরসা আরও বেড়েছে। অনেক টেনশন কমেছে। খুব চিন্তায় ছিল চিকিৎসা খরচ নিয়ে। নর্থ সাউথের শিক্ষকরাও ওর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর