,

জনপ্রিয় হওয়াতেই শহিদুল আলমকে আইনের ঊর্ধ্বে রাখার কথা বলা হচ্ছে? : জয়

news-image

শহিদুল আলমকে গ্রেপ্তারের জন্য সরকারের সমালোচনা হচ্ছে আর দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার মুক্তিও চাইছেন। আর এই দাবির জবাব দেন প্রধানমন্ত্রী পুত্র ও সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি লেখেন, শুধুমাত্র সফল ও জনপ্রিয় হওয়ার জন্যই কি আজ শহিদুল আলমকে আইনের ঊর্ধ্বে রাখার কথা বলা হচ্ছে? তাহলে কি আমি সহ সকল সফল ও জনপ্রিয় মানুষই আইনের ঊর্ধ্বে? প্রশ্ন রাখেন জয়।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ প্রশ্ন রাখেন তিনি।

সজীব ওয়াজেদ জয় লিখেন, ‘ধরুন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল ব্যক্তি হিসেবে আন্দোলনের সময় আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলতাম, আন্দোলনরত তরুণরা আমাদের কর্মীদের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাইরে আক্রমণ করে হত্যা করেছে এবং সেই কথার প্রেক্ষিতেই আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে সেই বিশ্ববিদ্যালয়টি আক্রমণ করতো, তাহলে কি বলা যেত আমি সহিংসতা উস্কে দিয়েছি? নাকি আমি বাকস্বাধীনতার অধিকার দ্বারা সুরক্ষিত থাকতাম?’

তিনি আরো লিখেন, ‘আমার কোনো সন্দেহ নেই আজ যেই সুশীল সমাজ, বিদেশি বন্ধুরা ও সাংবাদিকরা শহিদুল আলমের পক্ষে কথা বলছেন, তারা তখন ঠিকই বলতেন প্রধানমন্ত্রীর ছেলে সহিংসতা উস্কে দিয়েছেন শুধুমাত্র সফল ও জনপ্রিয় হওয়ার জন্যই কি আজ শহিদুল আলমকে আইনের ঊর্ধ্বে রাখার কথা বলা হচ্ছে? তাহলে কি আমি সহ সকল সফল ও জনপ্রিয় মানুষই আইনের ঊর্ধ্বে? তিনি লিখেন, ‘আমি যে উদাহরণ দিয়েছি শহিদুল আলম ঠিক তাই করেছেন। তার দেয়া মিথ্যে পোস্ট ও অভিযোগের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পরে এবং পুলিশের উপর ও পার্টি অফিসে হামলা চালায়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘর্ষে চোখে আঘাত পাওয়া আওয়ামী লীগ কর্মী আরাফাতুল ইসলাম বাপ্পিকে নিয়ে উপেক্ষায় খেদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পুত্র। তিনি প্রশ্ন রাখেন, ‘বাপ্পি কি ন্যায়বিচার পাওয়ার যোগ্য না?’
উল্লেখ্য গত ৪ আগস্ট আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদের হত্যা ও ধর্ষণের গুজব ছড়িয়ে চালানো হামলায় বাপ্পি চোখে আঘাত পান। তিনি এখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি। তার চোখ নিয়ে শঙ্কিত চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর