,

আফ্রিকায় ফর্সা হবার হুজুগে ঝুঁকি বাড়াচ্ছে

news-image

বিশ্বজুড়ে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ অনেক জায়গাতেই ত্বক ফর্সাকরণ বেশ জনপ্রিয়। চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আফ্রিকায় স্বাস্থ্যের উপর ঝুঁকি বাড়িয়ে হলেও ফর্সা হবার হুজুগ বেড়েই চলছে। যা দিনদিন ভয়াবহ আকারে ধারণ করছে।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরবৃত্ত বিভাগের অধ্যাপক লেস্টার ড্যাভিডস বলেন, ইদানীং আফ্রিকায় কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে বিশাল আকারে ত্বক ফর্সা করার প্রবণতা দিনদিন বেড়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে আগের যুগের মানুষেরা ক্রিম ব্যবহার করতো, আর এখনকার যুগের ছেলেমেয়েরা ফর্সা হবার তাগিদে ঔষধ খায়, ইঞ্জেকশন নেয়। আফ্রিকায় কিছু ত্বক ফর্সা হবার কোম্পানি রয়েছে, যেগুলোর অধিকাংশই অনেক পুরাতন অথবা অবিশ্বস্ত হয়ে গেছে। ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যানে দেখা গেছে, আনুমানিক শতকরা ৭৭ ভাগ নারী তথা ৬ কোটিরও বেশি নাইজেরিয়ার মানুষ প্রতিদিন ত্বক ফর্সা হবার পণ্য ব্যবহার করে থাকেন।

অন্তর্জাতিক সৌন্দর্য বিশ্লেষক রুবাব আবদুল্লা বলেন, স্বাস্থ্যের ঝুঁকি থাকা সত্ত্বেও, আফ্রিকার বাজারে ফর্সা হবার পণ্য কেনার জন্য প্রচুর পরিমাণে গ্রাহক চলছে। গত জুলাইতে ঘানার খাদ্য ও ঔষধ সংস্থা এক বিবৃতিতে জানায়, গর্ভাবস্থায় নারীরা ফর্সা হবার ঔষধ ব্যবহার করতে পারবেনা। এই বিষাক্ত পিলে জটিল পার্শ¦প্রতিক্রিয়া রয়েছে। এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর